News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী  ১১জন বাংলাদেশী নাগরিক
Image

ফের আটক অবৈধ অনুপ্রবেশকারী  ১১জন বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: বাধারঘাট রেল স্টেশনে আরপিএফ ও জিআরপি পুলিশের যৌথ অভিযানে  ১১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে।

আরপিএফ ও জিআরপি পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। ধৃতদের মধ্যে ৭জন পুরুষ সহ ৪ জন মহিলা রয়েছেন।  বাংলাদেশীদের অনুপ্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করায় পুলিশ ৩ জন ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে।  পুলিশের বিবরণ অনুযায়ী তারা অবৈধভাবে ত্রিপুরার সীমান্ত দিয়ে ভারতের প্রবেশ করে এবং রেলপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাসের নেতৃত্বে পুলিশ তাদের ধরে ফেলে।

ধৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদ রুবেল,কামরুল হাসান, মোহাম্মদ সায়িম, মোঃ কাশেম, আইয়ুব আলী, সোহাগ মিয়া, কামাল উদ্দিন। তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায়। ধৃত মহিলাদের মধ্যে রয়েছেন মনোরা বেগম, স্বপ্না খাতুন, জলি বেগম, এবং পারভিন বেগম।

ধৃত ৩ ভারতীয় টাউট এর মধ্যে রয়েছেন আসামের শিলচরের প্রসেনজিৎ সরকার, আগরতলার বিটারবনের নিয়ায়ত হোসেন এবং ভাটি অভয় নগরের পিন্টু মিয়া। জিআরপি থানার পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকালকে তাদেরকে আদালতে হাজির করে তদন্তের স্বার্থে রিমান্ডের অনুমতি চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

Releated Posts

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

ধর্মনগর-কৈলাসহর সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী

ধর্মনগর, ১ আগস্ট: ধর্মনগর-কৈলাসহর সড়কের চলমান রক্ষণাবেক্ষণ কাজে অনিয়মের অভিযোগ তুলে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ,…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top