News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় ব্লকে স্ব_সহায়ক দলের সদস্যাদের আত্মনির্ভর করার লক্ষ্যে বেকারি ও পেস্ট্রি কেক তৈরীর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
Image

বিশালগড় ব্লকে স্ব_সহায়ক দলের সদস্যাদের আত্মনির্ভর করার লক্ষ্যে বেকারি ও পেস্ট্রি কেক তৈরীর প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

চড়িলাম,২১ সেপ্টেম্বর : বিশালগড় ব্লকে টি আর এল এমের উদ্যোগে ব্লক অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের স্ব-সহায়ক দলের মহিলাদের নিয়ে ছয় দিনের বেকারি ও পেস্ট্রি কেক এর প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় শনিবার। এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পঞ্চায়েতের ৩০ জন স্ব-সহায়ক দলের সদস্যা প্রশিক্ষণ নেয়।ছয়দিনের প্রশিক্ষণ শেষে স্ব-সহায়ক দলের মহিলাদের হাতে সার্টিফিকেট প্রদান করা হয়। 

জানা যায় গত ১২ সেপ্টেম্বর বিশালগড় ব্লকের পঞ্চায়েত সমিতির হল ঘরে স্ব-সহায়ক দলের ত্রিশ জন সদস্যাকে নিয়ে শুরু হয় ছয়দিনের বেকারি ও পেস্ট্রি কেক তৈরির প্রশিক্ষণ কর্মশালা। আগামীদিনে স্ব-সহায়ক দলের মাধ্যমে ঋণ নিয়ে এই প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হবে এই লক্ষ্যেই টি আর এল এম এই প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে।

শনিবার সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিডিও নান্টু দেব,ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস ,টিআরএলএম ননফার্ম জীবিকা সমন্বয়কারী প্রিয়া মজুমদার সহ টিআরএলএম অন্যান্য কর্মীগণ। আগামী দিনে বিভিন্ন পঞ্চায়েতের স্ব-সহায়ক দলের সদস্যাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বাঁশ বেতের, মশলা তৈরি,আচার ও পাঁপড় তৈরির,জুট ব্যাগ, কাপড়ের ব্যাগ তৈরি সহ  আরো অনেক কিছুর উপর প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন টিআরএলএম ননফার্ম জীবিকা সমন্বয়কারী প্রিয়া মজুমদার।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top