News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন দফা দাবিতে দক্ষিণ জেলা শাসকের নিকট ডেপুটেশন 
Image

তিন দফা দাবিতে দক্ষিণ জেলা শাসকের নিকট ডেপুটেশন 

বিলোনিয়া, ২১ সেপ্টেম্বর : ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি ও ত্রিপুরা উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তক্রমে জেলাশাসকের নিকট ডেপুটেশন, শনিবার বিকাল চারটায় ডিওয়াইএফ দক্ষিণ জেলা কমিটি  সারা রাজ্যের সাথে সঙ্গতি রেখে তিন দফা দাবি সনদের স্মারকলিপি দক্ষিণ জেলা শাসকের হাত দিয়ে মুখ্য সচিবের নিকট প্রেরণ করে।

তিন দফা দাবি গুলো হলো অবিলম্বে বিভিন্ন দপ্তরে চিহ্নিতকরণ করে শূন্য পদ পূরণ করা, আউটসোর্সিং মাধ্যমে নয স্হায়ী  নিয়োগের মাধ্যমে কর্মসংস্থান, ইন্টারভিউ নির্দিষ্ট সময়ে নেওয়া, এই তিন দফা দাবি নিয়ে জেলা শাসকের নিকট প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করে দল মতের উর্ধ্বে উঠে সরকার যাতে  শূন্য পদ পুরন, আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া,স্বল্প সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা।

 আগামী দিন এই তিন দফা দাবির ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর ডি ওয়াই এফ বিলোনিয়া শহরের মিছিল করে দাবিগুলি জনগণের সামনে বিস্তারিত ভাবে  তুলে ধরা হবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে,  সম্প্রতি বন্যায় মুহুরী নদীর যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয় তা যেন মেরামত করা হয়, কলাবাড়িয়া ফুট ব্রিজ, সাব্রুমের হরিনা ব্রিজ যাতে সংস্কার করা হয় সে বিষয়ে জেলাশাসকের নিকট তুলে ধরা হয়এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের যাতে সঠিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হয়।

জেলাশাসক আশস্ত করেন তিনি উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন,  ডেপুটেশন শেষে মহকুমা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বিস্তৃত ভাবে তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরাএইদিনের সাংবাদিক সম্মেলনে ও ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন ডি ওয়াই এফ বিলোনিয়া মহকুমা সম্পাদক মধুসূদন দত্ত রাজ্য কমিটির সদস্য গৌতম সেন, রাকেশ বিশ্বাস, খোকন শীল ও বিশ্বজিৎ দেবনাথ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top