News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রে দীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরেও তপশিলি জাতিদের উন্নয়নের জন্য কিছুই করেনি কংগ্রেস : অরুণ হালদার
Image

কেন্দ্রে দীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরেও তপশিলি জাতিদের উন্নয়নের জন্য কিছুই করেনি কংগ্রেস : অরুণ হালদার

আগরতলা, ২১ সেপ্টেম্বর: কেন্দ্রে দীর্ঘ বছর ক্ষমতায় থাকার পরেও তপশিলি জাতিদের উন্নয়নের জন্য কিছুই করেনি কংগ্রেস। উল্টো ক্ষমতায় এলে তপশিলি জাতিদের সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছেন বিরোধী  নেতা রাহুল গান্ধী। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে বিরোধীদের তীব্র সমালোচনা করে একথা বলেন বিজেপি দলের তপশিলি মোর্চার  কেন্দ্রীয় সদস্য অরুণ হালদার। 

সাম্প্রতিক  আমেরিকায় গিয়ে  কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছিলেন যে  কেন্দ্রে  ক্ষমতায় এলে সংরক্ষণ প্রথা তুলে দেবেন। আর বিরোধী নেতার এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিজেপি দলের তপশিলি মোর্চা সংগঠন। শনিবার এনিয়ে সারাদেশে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাহুল গান্ধী ও ও কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে ভারতীয় জনতা পার্টি দলের তপশিলি মোর্চা। এদিন দেশের বিভিন্ন স্থানের ন্যায় ত্রিপুরা আগরতলায় সাংবাদিক সম্মেলনের করা হয়।

 সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তপশিলি মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য অরুণ হালদার,  তপশিলি মোর্চা রাজ্য সভাপতি অরবিন্দু দাস এবং প্রদেশ মিডিয়া কনভেনার সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতা অরুণ হালদার বলেন স্বাধীনতার পর থেকেই তপশিলিদের অবমাননা করছে কংগ্রেস দল।বাবাসাহেব ভীমেরাও আম্বেদকরের তপশিলি সংরক্ষণের  সাংবিধানিক আইনটিও কার্যকর যাতে না হয় সেই পথে হেটে ছিলেন জহরলাল নেহেরু।  কিন্তু সেটাতে সফল হতে পারেননি। আর কংগ্রেসের পূর্ব সারির নেতাদের মতই আচরণ করছেন রাহুল গান্ধী। 

তা কোনভাবেই বরদাস্ত করবে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর তপশিলি জাতিদের  উন্নয়নের পাশাপাশি সংবিধান সংশোধন করে ওবিসি কমিশনকে সাংবিধানিক দরজা দিয়েছেন। যদিও এটা অস্থায়ী।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top