News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই যুবকের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ, মামলা 
Image

দুই যুবকের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ, মামলা 

আগরতলা, ২১ সেপ্টেম্বর: ফের নাবালিকা ধর্ষনের ঘটনা। এবারে তেরো বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগ   দুই যুবকের বিরুদ্ধে। ঘটনা ফটিকরায় থানাধীন তরুনীনগর গ্রামে।

ক্রমাগত বেড়েই চলেছে ধর্ষনের মতো নেক্কারজনক ঘটনা। এবারে আরজিকর কাণ্ডের প্রায় সমসাময়িক ঘটনাই যেন ঘটলো  ত্রিপুরায়। তেরো বছরের নাবালিকাকে ধর্ষনের অভিযোগ উঠলো অঙ্কন মজুমদার এবং অপু সরকার নামের দুই যুবকের বিরুদ্ধে। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন তরুনিনগর দুই নম্বর ওয়ার্ডে। বর্তমানে শারিরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ঐ ধর্ষিতা নাবালিকা।

নাবালিকার অভিযোগ, বিশ্বকর্মা পূজোর রাতে পূজোতে তার পাশ্ববর্তী এক বান্ধবীর বাড়ীতে বেড়াতে যায় এবং রাত্রীযাপন করে নাবালিকা। পরদিন ভোরে তারা দুই বান্ধবী মিলে রাস্তায় ঘুরতে বের হলে সেখানে ঐ  গ্রামের বাসিন্দা অঙ্কন মজুমদার এবং অপু সরকার নামের দুই যুবক তাদের পথ আটকায় এবং অঙ্কন নামের অভিযুক্ত যুবক নাবালিকা মেয়েটিকে মুখ চেপে জঙ্গলে নিয়ে গিয়ে তার উপর পাশবিক লালশা মেটায় বলে অভিযোগ।  

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top