News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুর্গোৎসব কেন্দ্র করে বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত
Image

দুর্গোৎসব কেন্দ্র করে বিশালগড় মহকুমা শাসকের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ সেপ্টেম্বর: আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার বিশালগড় মহকুমা শাসকের উপস্থিতিতে মহকুমা শাসকের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় মহকুমার সব ক্লাবের সভাপতি ও সম্পাদকদের ডাকানো হয়। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে যেন এবারে পূজার চাঁদা ধার্য্য করা হয়।

কোন মানুষের উপর পূজার চাঁদার  জন্য যেন কোন রকম চাপ সৃষ্টি করা না হয়। সমস্ত পূজা প্যান্ডেলে বৈদ্যুতিক তার ব্যবহারের জন্য এবং প্যান্ডেলের উচ্চতা নির্ধারন করার ক্ষেত্রে সরকারের নির্দেশ মেনে করতে হবে। তাছাড়া যে সমস্ত ক্লাবের পূজো রাস্তায় হচ্ছে তাদেরকে সরকারের নিদ্দিষ্ট গাইডলাইন মেনে পুজো করার জন্য আহ্বান রাখেন মহকুমা শাসক।

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিসিএম প্রসেনজিৎ দাস, অগ্নি নির্বাপক দপ্তরের ওসি নারায়ণ চন্দ্র রায়, এসডিপিও দুলাল চন্দ্র দত্ত সহ বিভিন্ন দপ্তর আধিকারিকরা। বৈঠকে সমস্ত ক্লাবের প্রতিনিধিগণ নিজেদের সহমত পোষণ করেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top