News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রয়াত শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকী, বিচার মেলেনি আজও
Image

প্রয়াত শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকী, বিচার মেলেনি আজও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: আরো একটি বছর কেটে গেল। আজও রাজ্যের তরুণ সাংবাদিক হত্যাকাণ্ডে কোনো বিচার নেই।
২০১৭ সালে আজকের দিনে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে হত্যা হতে হয়েছিল শান্তনু ভৌমিককে। কিন্তু আজ পর্যন্ত এই খুনের বিচার হয়নি। প্রয়াত শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার রবীন্দ্রভবনের সামনে তাকে স্মরণ করেন সাংবাদিক মহল।

এদিনের এই স্মরণ সভা থেকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার বলেন, ২০১৭ সালের শান্তনুকে নৃশংসভাবে দুষ্কৃতীদের দ্বারা খুন হতে হয়েছিল। আজ পর্যন্ত এই খুনের বিচার সম্ভব হয়নি। কিন্তু দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক মহল ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নেমেছে। ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করে এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানানো হয়েছে। পাশাপাশি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গেও দেখা করে রাজ্যের দুই সাংবাদিক খুনের ঘটনায় প্রকৃত তদন্তসহ দোষীদের গ্রেফতারের দাবী জানানো হবে বলে জানান তিনি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top