News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কালী মূর্তি ভাঙ্গার অভিযোগে স্থানীয়দের হাতে আটক এক অভিযুক্ত
Image

কালী মূর্তি ভাঙ্গার অভিযোগে স্থানীয়দের হাতে আটক এক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২০ সেপ্টেম্বর: শুক্রবার দিন কালী মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পালাটানা বাজার সংলগ্ন এলাকা। জানা গেছে এই কাজে যুক্ত এক যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন জনতা।

পালাটানা বাজার সংলগ্ন এলাকার  একটি কালী মন্দিরে প্রবেশ করে শুক্রবার মূর্তির হাতের আঙ্গুল ভাঙছিল এক যুবক। এই দৃশ্য প্রত্যক্ষ করেন এলাকাবাসী। আর সঙ্গে সঙ্গে সেই যুবককে পাকড়াও করে উত্তম মাধ্যম দেন স্থানীযরা।

ধৃত যুবকের নাম  জয় দেবনাথ। দাদুর নাম অঞ্জন দেবনাথ। তার বাড়ি  বিলোনিয়া রাধানগর এলাকায়। সে মূর্তির আঙ্গুল ভাঙ্গার মধ্যে ক্ষান্ত ছিল না। এমনকি  মূর্তির কাপড়চোপড় খুলে নিয়েছিল। পরবর্তী সময়ে উক্ত যুবকে  তুলে দেওয়া হয় পুলিশের হাতে।  এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায়  কাঁকড়াবন থানায়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top