News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধারের দাবীতে পথ অবরোধ
Image

অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধারের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২০ সেপ্টেম্বর: অপহৃত নাবালিকা ছাত্রী উদ্ধারের ঘটনায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হন। সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাস্পির এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকার ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামুড়া এনসি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক  ওই নাবালিকা ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়।পরবর্তী সময়ে নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে।

কিন্তু ৭২ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফতার করা তো দূর নাবালিকা ছাত্রীকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছেন।অবশেষে শুক্রবার দুপুর বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ এলাকাবাসীরা সোনামুড়া কাঁঠালিয়া পথ অবরোধে বসে।

অবরোধ কারীদের দাবি অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবালিকার ছাত্রীটিতে উদ্ধার করতে হবে।পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে আসেন যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী।পুলিশ অবরোধ কারীদের দীর্ঘক্ষণ বুঝানোর চেষ্টা করে কিন্তু অবরোধ কারীদের জোরালো দাবি খুব শীঘ্রই অভিযুক্তকে গ্রেফতার করে নাবালিকার ছাত্রীটিকে উদ্ধার করতে হবে। অবরোধকারীদের অভিযোগ পুলিশ অবরোধ স্হলে এসে আরো দুই দিনের সময় চাইছেন।কিন্তু পুলিশকে সেই সময় টুকু দিতে নারাজ বিক্ষুব্ধ অবরোধ কারীরা।শেষ পর্যন্ত পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ কারীরা রাস্তা অবরোধ তোলে নেয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top