News Flash

  • Home
  • দেশ
  • উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে গগনযান : এস সোমনাথ
Image

উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে গগনযান : এস সোমনাথ

বেঙ্গালুরু, ২০ সেপ্টেম্বর (হি.স.): “গগনযান উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে”, জানিয়ে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান এস সোমনাথ। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “গগনযান উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে। আমরা এই বছরের শেষ নাগাদ তা উৎক্ষেপণ করার চেষ্টা করছি।”শুক্রবার বেঙ্গালুরুতে বেঙ্গালুরু স্পেস এক্সপো ২০২৪ পরিদর্শন করেছেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র প্রধান এস সোমানাথ। তিনি চন্দ্রযান ৪ প্রসঙ্গে মন্তব্য করেছেন। এস সোমনাথ বলেছেন, “মন্ত্রিসভা সবেমাত্র চন্দ্রযান ৪ অনুমোদন ঘোষণা করেছে, তাই আগামী কয়েক মাসের মধ্যে আপডেট হবে, এই মুহূর্তে আমরা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি, আমরা মন্ত্রিসভা থেকে অনুমোদন পেয়েছি, এটি অনুমোদনের অনেক স্তরের মধ্য দিয়ে যেতে হবে।”

Releated Posts

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026

গণতন্ত্রে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা, ভারত জোটের বিক্ষোভ নিয়ে কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশন (ইসিআই) এবং মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রস্তাবিত…

ByByNews Desk Oct 6, 2026

ভুটানে ৭৭০ মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প গড়বে আদানি পাওয়ার ও ড্রুক গ্রিন পাওয়ার

থিম্পু/আহমেদাবাদ, ৬ অক্টোবর (আইএএনএস): ভুটানে ৭৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চামখারচু-১ জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে চুক্তি করল আদানি পাওয়ার এবং…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top