News Flash

  • Home
  • দেশ
  • এক থেকে দেড় বছরের মধ্যে নকশালবাদ পুরোপুরি নির্মূল হবে : অমিত শাহ
Image

এক থেকে দেড় বছরের মধ্যে নকশালবাদ পুরোপুরি নির্মূল হবে : অমিত শাহ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশ থেকে নকশালবাদ পুরোপুরি নির্মূল হবে। এমনটাই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জোর দিয়ে বলেছেন, “আমরা নকশালবাদের অবসান ঘটাব। আমি নকশালদের কাছে আবেদন করছি, আইনের সামনে আত্মসমর্পণ করুন, অস্ত্র ছেড়ে দিন। উত্তর-পূর্ব এবং কাশ্মীরের অনেক জায়গায়, অনেকে নিজেদের অস্ত্র ছেড়ে দিয়ে মূল স্রোতে ফিরে এসেছেন। মূল স্রোতে যোগ দিতে আপনাদেরও স্বাগত জানাই। কিন্তু যদি এমনটা না হয় তবে আমরা নকশালবাদের বিরুদ্ধে প্রচার শুরু করব এবং এতে সাফল্যও পাব।”কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার দিল্লিতে ছত্তিশগড়ের নকশাল হিংসার আক্রান্তদের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের সঙ্গে কথা বলেছেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমরা এই দেশ থেকে নকশালবাদ এবং নকশালবাদের ধারণাকে উপড়ে ফেলব এবং শান্তি প্রতিষ্ঠা করব। নরেন্দ্র মোদী সরকার বস্তার ডিভিশনের ৪টি জেলা ছাড়া সমগ্র দেশে নকশালবাদের অবসান ঘটাতে সফল হয়েছে। এই দেশ থেকে নকশালবাদকে চূড়ান্ত বিদায় জানাতে ৩১.০৩.২০২৬ তারিখ নির্ধারণ করা হয়েছে। আমি আপনাদের আশ্বস্ত করছি, নকশালবাদ তার আগেই শেষ হয়ে যাবে।”

Releated Posts

‘মানুষ নেতা বেছে নেয়, কিন্তু এস আই আর-এ ঠিক উল্টোটা হচ্ছে’: বিজেডি সাংসদ সুলতা দেও

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রতিবাদের মধ্যেই বিজু জনতা দল (বিজেডি)-র সাংসদ সুলতা দেও…

ByByNews Desk Oct 6, 2026

২১ কিলোমিটার উচ্চতায় দেশীয় হাই-অল্টিটিউড এয়ারশিপের সফল পরীক্ষা ডিআরডিও-র

নয়াদিল্লি, ৬ অক্টোবর (আইএএনএস): দেশীয় প্রযুক্তিতে তৈরি হাই-অল্টিটিউড প্ল্যাটফর্ম সিস্টেম (এইচএপিএস)-এর সফল উড়ান পরীক্ষা করল প্রতিরক্ষা গবেষণা ও…

ByByNews Desk Oct 6, 2026

নবজাতকের সোনার আংটি প্রকল্পের পর তামিলনাড়ুতে সোনার ঋণের সীমা বাড়ল

চেন্নাই, ৬ অক্টোবর (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ আরও সহজ করতে তামিলনাড়ুর সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলিতে…

ByByNews Desk Oct 6, 2026

ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নেওয়ার আহ্বান রাজনাথের

বিশাখাপত্তনম, ৬ অক্টোবর (আইএএনএস): ভারতীয় জাহাজ নির্মাণ শিল্পকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক করে তোলার আহ্বান জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top