News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র লীগ ফুটবলে ত্রিবেণীকে হারিয়ে ফের জয় অব্যাহত ব্লাডের
Image

সিনিয়র লীগ ফুটবলে ত্রিবেণীকে হারিয়ে ফের জয় অব্যাহত ব্লাডের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের জয়ের ধারা অব্যাহত রেখে এগুচ্ছে ব্লাডমাউথ ক্লাব। ‌ শক্তিশালী ত্রিবেণী সংঘকে আজ, বৃহস্পতিবার হারালো ছয় গোলের ব্যবধানে। খেলা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের। বিকেল সাড়ে তিনটায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ব্লাডমাউথ ক্লাব ও ত্রিবেণী সংঘের খেলা অনেকটা একতরফা ম্যাচের রূপ নেয়। প্রথমার্ধে খেলার ১৮ মিনিটের মাথায় এ. জমাতিয়ার একমাত্র গোলে ব্লাড মাউ স এক গোলে লিড নেয়। দ্বিতীয়ার্ধের পাঁচ গোল ব্লাড মাউথ ক্লাবের জয় নিশ্চিত করে দেয়। জিষ্ণু পি. ৫৪ ও ৮০ মিনিটের মাথায় দুটো গোল করে এবং প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়। এছাড়া, টি. ববিশ, ডি জমাতিয়া এবং এস জমাতিয়া দ্বিতীয়ার্ধের ৬১, ৭৫ ও ৭৮ মিনিটের মাথায় পরপর তিনটি গোল করে। ব্লাড মাউথ ক্লাবের পক্ষে এটি সপ্তম ম্যাচের মাথায় পঞ্চম জয়। মাঝে টাউন ক্লাবের কাছে ৩-৪ গোলে এবং নাইন বুলেটস এর কাছে ন্যূনতম গোলে পরাজয় তাদের কিছুটা পিছিয়ে দিয়েছে। এ পর্যন্ত ৭ ম্যাচ খেলে পাঁচটিতে জয়ী হয়ে পনেরো পয়েন্ট নিয়ে সুপার ফোর এর রাস্তা অনেকটা প্রশস্ত করে নিয়েছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজিত ত্রিবেণী সংঘের এস. কুমার চাকমাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত ও সত্যজিৎ দেবরায়।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top