News Flash

  • Home
  • খেলা
  • অনিমেষের স্বর্ণপদক, পানিসাগরে জমজমাট স্কুল ক্রীড়া প্রতিযোগিতা
Image

অনিমেষের স্বর্ণপদক, পানিসাগরে জমজমাট স্কুল ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দারুন সাফল্য পশ্চিম জেলা দলের। অনূর্ধ্ব ১৯ বালকদের বিভাগে পশ্চিম জেলা দলের অনিমেষ দে ৮০০ মিটার দৌড়ে স্বর্ণপদক পেয়েছে। বুধবার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মূল প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত হয়েছে আজ, বৃহস্পতিবার। বুধবার থেকে পানিসাগরে অবস্থিত রিজিওনাল কলেজ অব ফিজিক্যাল এডুকেশন কমপ্লেক্সস্থিত ড. অরুণাভ রায় সিনথেটিক গ্রাউন্ডে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭, অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকাদের বিভাগের রাজ্যভিত্তিক স্কুল স্পোর্টস প্রতিযোগিতা ২০২৪-২৫। বুধবার বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট সেক্রেটারি নিখিল সাহা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উত্তর জেলা অধিকর্তা বিভাবসু গোস্বামী প্রমুখ। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বেশ কটি ইভেন্টের ফাইনাল পর্যায়ের প্রতিযোগিতা আজ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top