News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস
Image

মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য পালের দ্বারস্থ হলেন প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল।

এদিন কংগ্রেস নেতৃত্বরা বলেন, বিধানসভা অধিবেশনে বিধায়ক সুদীপ রায় বর্মনসহ কংগ্রেসের বাকি বিধায়কেরা অভিযোগ করেছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মার আর্থিক দুর্নীতি রয়েছে। এ বিষয়ে বিশদ আলোচনাও হয়েছে বিধানসভায়। এমনকি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সম্পত্তির সততাও স্বীকার করেছেন বলে দাবি করেন কংগ্রেস নেতৃত্বরা।

কিন্তু ২০২৩ সালে নির্বাচনের সময় বিকাশ দেববর্মা তার সম্পত্তির উল্লেখ করেননি এফিডেভিডে। এমনই দাবি করেন কংগ্রেস নেতৃত্বরা। তাই এই বিষয়টি বিবেচনা করে তদন্তের জন্য এদিন রাজ্যপালের কাছে দাবি জানান কংগ্রেস নেতৃত্বরা।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা সহ অন্যান্যরা।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top