News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী নির্যাতন বন্ধ সহ একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট  মেমোরেন্ডাম প্রদান করল বামফ্রন্ট
Image

নারী নির্যাতন বন্ধ সহ একাধিক বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট  মেমোরেন্ডাম প্রদান করল বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট এক মেমোরেন্ডাম পেশ করেছে ত্রিপুরা বামফ্রন্ট কমিটি।
এই মেমোরেন্ডাম সম্পর্কে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছেন বাম নেতৃত্বরা। বিস্তারিত বলতে গিয়ে কমিটির কনভেনার নারায়ণ কর জানান, মূলত বর্তমান সময় সম্পর্কিত চারটি মূল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই মেমোরেন্ডামে। প্রথমে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন এবং নারী সম্পর্কিত অপরাধ বৃদ্ধি পাওয়ার ঘটনায় কড়া প্রশাসনিক নজরদারির বিষয়ে আলোচনা করা হয়েছে। সেপ্টেম্বর মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া বিভিন্ন নারী সম্পর্কিত অপরাধ উল্লেখ করে এই ঘটনাগুলোর দ্রুত সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।

পাশাপাশি রাজ্যের বর্তমান বন্যা পরবর্তী  পরিস্থিতি বিবেচনা করে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সম্পর্কিত প্যাকেজ বাড়ানোর জন্য দাবি জানানো হয় বামফ্রন্টের তরফে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার গুলির ক্ষতির পরিমাণ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সেগুলো ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানানো হয়। পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে সর্বতোভাবে সাহায্য করতে হবে সরকারকে, এই দাবি জানানো হয় মেমোরেন্ডামে।

গন্ডাছড়ায় ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সার্বিকভাবে ক্ষতিপূরণ প্রদান করে তাদের বাড়িঘর পুনরায় নির্মাণ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারছেন না তত সময় পর্যন্ত তাদেরকে আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার জন্য চাপ দেওয়া যাবে না। পাশাপাশি এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

সমসাময়িক এ বিষয়গুলি নিয়ে মুখ্যমন্ত্রীর নিকট এই মেমোরেন্ডাম প্রদানের মাধ্যমে আলোচিত বিষয়গুলি বিবেচনা করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়েছে এদিন বামেদের তরফে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top