News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানায় আলোচনাসভা অনুষ্ঠিত
Image

দূর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানায় আলোচনাসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৯ সেপ্টেম্বর: দূর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিরবাজার থানায় অনুষ্ঠিত হলো এক আলোচনাসভা। হাতেগুনা আর কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গোৎসব।

এইবছর বন্যার প্রভাবে সকলে ক্ষতিগ্রস্থ।  বন্যার প্রভাবের ফলে নিয়ম রক্ষনার্থে এইবছর সবকয়টি পূজা ছোট আকারে অনুষ্ঠিত করা হবে। পূজার কয়েকদিনটা যাতে করে সকলে আনন্দে কাটাতে পারে ও যাতে করে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তিরবাজার আরক্ষা দপ্তর।

শারদীয় দূর্গোৎসবকে কেন্দ্র করে শান্তিরবাজার সবকয়টি পূজা কমিটিকে নিয়ে থানায় এক আলোচনাসভা অনুষ্ঠিত করা হয়।  আজকের এই আলোচনাসভায় উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তিরবাজার থানার ওসি সঞ্জীব লষ্কর সহ অন্যান্যরা।
আলোচনাসভার মাধ্যমে পূজার কয়েকটা দিন কিভাবে শান্তিশৃঙ্খলা বজায় রেখে চলা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top