News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এবছর মায়ের গমন অনুষ্ঠান মহারানী তুলসীবতী বিদ্যালয় সংলগ্ন রাস্তায় হতে পারে, জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব
Image

এবছর মায়ের গমন অনুষ্ঠান মহারানী তুলসীবতী বিদ্যালয় সংলগ্ন রাস্তায় হতে পারে, জানালেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্টেম্বর: এবছর মায়ের গমন অনুষ্ঠান বা কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে সিটি সেন্টার এর বদলে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব সহ মেয়র ও অন্যান্য কর্মকর্তারা তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন। মায়ের গমন অনুষ্ঠানের জন্য জায়গা ঘুরে দেখলেন তথ্য সংস্কৃতি দপ্তর এর সচিব সহ মেয়র ও অন্যান্য আধিকারিকরা।

তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন গত বছর পর্যন্ত স্মৃতি সেন্টারের সামনে মায়ের গমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেখানে জায়গা খুবই সরু। ফলে  নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এসব বিষয় বিবেচনা করে এবছর মায়ের গমন অনুষ্ঠানটি অন্য কোথাও করার বিষয়ে বিগত বৈঠকে আলোচনা হয়েছিল।

সেজন্যই নতুন জায়গা খুঁজে বের করার লক্ষ্যে বৃহস্পতিবার তুলসীবতী বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকা পরিদর্শন করা হয়। এখানে রাস্তার দুপাশে বেশ বড় আকারের জায়গা রয়েছে। এখান থেকে সুন্দর ভাবে অনুষ্ঠান করা যাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। ১৪ অক্টোবর মায়ের গমন অনুষ্ঠান হচ্ছে। মায়ের গমন অনুষ্ঠানের স্থান নির্ধারণের জন্য আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top