News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরী করাই আসল লক্ষ্য ছিল : মানিক সরকার
Image

আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরী করাই আসল লক্ষ্য ছিল : মানিক সরকার

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: কালী মূর্তি ভাঙ্গা এবং পরবর্তী সামগ্রিক ঘটনা একটি পূর্বপরিকল্পিত ঘটনা। আসলে  ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরী করাই আসল লক্ষ্য ছিল। আজ রানীরবাজার দুর্গানগর এলাকা পরিদর্শনে গিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, রানীরবাজার ঘটনার পরের দিন সিপিএমের নেতৃত্বরা পরিদর্শনে আসতে চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি দেয় নি। আজ তৃতীয়বার চেষ্টা করার পর আসা হয়েছে।  

তাঁর কথায়, কালী মূর্তি ভাঙ্গা এবং পরবর্তী সামগ্রিক ঘটনা একটি পূর্বপরিকল্পিত ঘটনা। ওই রাতে রামের স্লোগান দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ করা একদম ঠিক হয়নি। আসলে দুষ্কৃতকারীরা বাড়ি চিহ্নিত করে আক্রমণ করেছিল। বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। প্রাণ বাঁচাতে বহু মানুষ জঙ্গলে আশ্রয় নিয়েছে।এদিন তিনি আরও বলেন, ওই রাতে আক্রমণ প্রতিহত করতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে নি। আসলে ধর্মের ভিত্তিতে বিভাজন করাই আসল লক্ষ্য ছিল। 

Releated Posts

১৫ আগস্টের মধ্যে বকেয়া ৩০ কোটি টাকা মেটানোর আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর, সন্তুষ্ট টিইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন

আগরতলা, ১ আগস্ট: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিকে সামনে রেখে শনিবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথের সঙ্গে বৈঠকে…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলায় পৌঁছাল পবিত্র মঙ্গল কলস

আগরতলা, ৩১ জুলাই: সন্ত শিরোমণি রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর জন্মভূমি থেকে আনা পবিত্র মাটি শুক্রবার আগরতলার মহারাজা বীর…

ByByReshmi Debnath Jul 31, 2026

গ্রামের আর্থিক, সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নেই জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: কৃষি মন্ত্রী

আগরতলা, ৩১ জুলাই: গ্রামকে শক্তিশালী করাই একটি শক্তিশালী রাজ্য ও দেশের ভিত্তি। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top