News Flash

  • Home
  • দেশ
  • হাওড়ার উদয়নারায়ণপুরেও বন্যা পরিস্থিতির অবনতি, দুঃশ্চিন্তায় সাধারণ মানুষ
Image

হাওড়ার উদয়নারায়ণপুরেও বন্যা পরিস্থিতির অবনতি, দুঃশ্চিন্তায় সাধারণ মানুষ

হাওড়া, ১৯ সেপ্টেম্বর (হি.স.): ডিভিসি-র ছাড়া জলে আমতার পর বন্যা পরিস্থিতির অবনতি হাওড়ার উদয়নারায়ণপুরেও। হাওড়া-হুগলির সীমানায় থাকা খানাকুলের বাঁধ ভেঙে যাওয়ায় নতুন করে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। উদয়নারায়ণপুর ব্লক প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১০টি গ্রাম পঞ্চায়েতের মোট ১১২টি গ্রাম পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। আমতা-উদয়নারায়ণপুর রাস্তার উপর প্রায় এক গলা পর্যন্ত জল। এই বিষয়ে বিধায়ক সমীর পাঁজা জানিয়েছেন, ‘বন্যার জলে উদয়নারায়ণপুরের অবস্থা ভয়াবহ। জেলা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবারের বন্যা পরিস্থিতি ১৯৭৮ সালের ভয়াবহতাকে মনে করিয়ে দিচ্ছে। বিগত কয়েক বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। আমতার সেহাগড়ি মোড় থেকে পুরশুড়া পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার রাস্তা পুরোপুরি জলের তলায়।’ এই মুহূর্তে রীতিমতো দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top