News Flash

  • Home
  • খেলা
  •  সিনিয়র লীগ ফুটবলে ফের অঘটন  বুলেটসকে হারিয়ে জুয়েলসের ১ম জয়
Image

 সিনিয়র লীগ ফুটবলে ফের অঘটন  বুলেটসকে হারিয়ে জুয়েলসের ১ম জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের অঘটন। সিনিয়র লিগ ফুটবল টুর্নামেন্টে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল এ ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্টের ২৯ তম ম্যাচ, ১৮তম দিনে দারুন এক অঘটন ঘটে গেলো। প্রথম সারির দল, শক্তিশালী নাইন বুলেটসকে দুই এক গোলের ব্যবধানে পরাজিত করে জুয়েলস এসোসিয়েশন টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদ পেয়েছে। ষষ্ঠ ম্যাচের মাথায় প্রথম জয়। এর আগে পাঁচটি ম্যাচের মধ্যে দ্বিতীয় খেলায় টাউন ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্র করে ১ পয়েন্ট পকেটে ঢুকিয়েছিল। মোটকথা, 

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল আসরে শক্তি শালী নাইন বুলেটস কে পরাজিত করে লিগে প্রথম জয়ের স্বাদ পেলো জুয়েলস্ এসোসিয়েশন।  বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে নাইন বুলেটস কে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে  লিগে প্রথম জয় তুলে নেয় জুয়েলস্ এসোসিয়েশন।  ম্যাচে জুয়েলস্ এসোসিয়েশন এর হয়ে জোড়া গোল করে খেলার ১০ ও ৩২ মিনিটের মাথায় রোহিত সিং। বিপরীতে নাইন বুলেটস ক্লাবের হয়ে একমাত্র গোলটি করে খেলার ৭৯ মিনিটের মাথায় এল. হিমা। এদিকে, খেলায় অসদাচরণের দায়ে রেফারি দুদলের দুজনকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন। এবং বিজয়ী জুয়েলস এসোসিয়েশনের আরও দুজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি তাপস দেবনাথ‌। প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে জুয়েলস এসোসিয়েশনের টি থঙ্গা মেথি।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top