News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত এক ভারতীয় ব্যক্তি, প্রশাসনের দ্বারস্থ হয়ে হেনস্থার শিকার স্ত্রী,থানায় মামলা
Image

বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহৃত এক ভারতীয় ব্যক্তি, প্রশাসনের দ্বারস্থ হয়ে হেনস্থার শিকার স্ত্রী,থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৮ সেপ্টেম্বর: বৈধভাবে বাংলাদেশে ঘুরতে গিয়ে অপহরন হলেন এক ভারতীয় নাগরিক। মুক্তিপন বাবদ এক লক্ষ টাকা দাবী করছে অপহরনকারীরা। স্বামীকে অপহরনকারীদের কাছ থেকে মুক্ত করার জন্য বিলোনিয়া মহকুমার রাজনগর পিআর বাড়ি থানার পুলিশের কাছে দ্বারস্থ হলেন স্ত্রী। কিন্তু ওই মহিলাকে পাগল বলে অভিহিত করে অপহরণকারীদের মুক্তিপণ দিয়ে দেওয়ার জন্য পরামর্শও দেয় বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের সাহায্য সহযোগিতা না পেয়ে কান্নায় ভেঙে পড়েন মহিলা।

রাজনগর ব্লকের রাধানগরের বাসিন্দা চাইলাফ্রু মগ বিলোনিয়া আইসিপি দিয়ে বাংলাদেশে ঘুরতে যায় গত ১৩ সেপ্টেম্বর। বুধবার বাংলাদেশ থেকে বাড়িতে ফেরার কথা। ফেরার সময় বাংলাদেশে অপহরণ হয়  চাইলাফ্রু মগ। এরপর বুধবার ভোরে চাইলাফ্রু মগের স্ত্রীর কাছে ফোন করে অপহরণকারীরা মুক্তি পন দাবি করে। এরপর কোন উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার পর পুলিশ চাইলাফ্রু মগের স্ত্রীকে পাগল বলে আখ্যায়িত করে তাড়িয়ে দেয়।

দিশেহারা হয়ে বিলোনিয়া মুহুরিঘাট আইসিপি ইনচার্জের সাথে দেখা করে ঘটনার বিষয় নিয়ে কথা বলেন। আইসিপি ইনচার্জ তখন গ্ৰুপ-ডি পদে কর্মরত সুধন সুরের সাথে চাইলাফ্রু মগের স্ত্রীকে পাঠায় মুহুরীঘাট সীমান্ত গেইটের কাছে বাংলাদেশ ইমেগ্ৰেশানের সাথে মোবাইলে যোগাযোগ করার জন্য। সেই সময়েও এক বিএসএফের কনস্টেবল এসে আইসিপি কর্মীকে গালিগালাজ করে গেইটের কাছ থেকে সরিয়ে দেয়, বিএসএফ কনস্টেবলকে ঘটনার বিষয়ে বলার পরেও।

এরপর বিএসএফ কনস্টেবল আইসিপির পক্ষে ঢুকে আইসিপি ইনচার্জের সামনেই কর্মরত সুধন সুরকে  মারধর করার জন্য তেড়ে আসে। এই বিষয়ে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা আইসিপি ইনচার্জের পক্ষ থেকে বিএসএফ কনস্টেবলের বিরুদ্ধে । বর্তমানে চাইলাফ্রু মগের স্ত্রী দিশেহারা। কি করবে ভেবে পাচ্ছে না। প্রশাসনের সহযোগিতায় তার স্বামী যাতে সুস্থ অবস্থায় ফিরে সেই আশায় বুক বেঁধে আছে তিন সন্তানের জননী ।

Releated Posts

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top