News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র লীগ ফুটবলে ত্রিবেণীকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো ফরোয়ার্ড ক্লাব
Image

সিনিয়র লীগ ফুটবলে ত্রিবেণীকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেলো ফরোয়ার্ড ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে ফরোয়ার্ড ক্লাব। গতবারের লিগ রানার্স দল হলেও এবার চন্দ্র মেমোরিয়াল লিগ শুরুতে ক্রমান্বয়ে ড্র ও পরাজয়ের মধ্যে থেকে ফরোয়ার্ডকে অনেকটা পিছিয়ে পড়তে হয়েছিল। তবে দেরিতে হলেও জয়ের স্বাদ তাদের শিবিরে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন

পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ প্রতিযোগিতায় নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেলো গতবারের লিগ রার্নাস দল ফরওয়ার্ড ক্লাব। ২০২৪-২৫ মরশুমে লিগে ৫ ম্যাচে ৩ টি পরাজয় ও ২ ম্যাচ ড্র করে অবমন হওয়ার দিকে এগোচ্ছিলো ফরওয়ার্ড ক্লাব। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে এিবেনী সংঘ কে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললো ফরোয়ার্ড।  এদিনের ম্যাচটি জয়ের ফলে ৬ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয় ফরোয়ার্ড ক্লাব।  অন্যদিকে এিবেনী সংঘ সংগ্রহ করে ৬ ম্যাচে ৪ পয়েন্ট। বিজয়ী দলের পক্ষে নাওসেক পাম হ্যাটট্রিক করেন। এছাড়া, দুটি গোল করেন থসংগ্রাম সিং।‌ বিজিত ত্রিবেণীর পক্ষে স্টেপোস দুটি এবং রেফরো একটি গোল করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি সত্যজিৎ দেব রায়।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top