News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৭ সেপ্টেম্বর থেকে শুরু বড়মুড়া পাহাড়ে বনকুমারি  উৎসব
Image

১৭ সেপ্টেম্বর থেকে শুরু বড়মুড়া পাহাড়ে বনকুমারি  উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর:
মঙ্গলবার থেকে দু দিন ব্যাপি বনকুমারি  উৎসব শুরু হচ্ছে। বড়মুড়া পাহাড়ের খামতিং বাড়ি এলাকায় বনকুমারি মন্দিরে  এই উৎসব অনুষ্ঠিত হবে।

আসাম আগরতলা জাতীয় সড়কে হতাইকতর তথা বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায়  বনকুমারি মন্দিরটি সমগ্র ত্রিপুরাবাসির কাছে যেমন পরিচিত  এর পাশাপাশি এই সড়কে চলাচলে বহিঃরাজ্যের মানুষের কাছেও সুপরিচিত একটি মন্দির। বনকুমারি মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর আশ্বিন মাসের ১ তারিখ সেখানে বিশেষ পুজার্চনা এবং মেলা অনুষ্ঠিত হয়। মন্দির স্থাপিত হওয়ায় পর থেকে প্রতি বছর বেশ বড় আকাড়ের মেলার আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে পুজায় অংশ গ্রহন করে এবং মেলার অনন্দ উপভোগ করে আসছে। এবছর ও সাড়া জাগিয়ে হতে চলেছে এই মেলা। তবে এবছর থেকে দু দিন ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হবে বলে জানান মেলা কমিটির সদস্যরা।

মেলা কমিটির সদস্যরা জানান, রাজন্য আমল তথা ভারত স্বাধীন হবার ঠিক আগের বছর তথা ১৯৪৬ ইংরেজি  সনে সেখানে আসাম আগরতলা জাতীয় সড়ক প্রশস্ত করার সময় জনৈক ঠিকেদার এই মন্দির  নির্মান করে দিয়েছিলেন। কিন্তু এর বহু বছর আগে থেকেই ততকালীন সময়ে এই এলাকায় বসবাসরত জনজাতিরা পাহাড়ের দেবি তথা বনকুমারির পুজা করে আসছিল। ১৯৪৬ সনে সেই জায়গায় মন্দির নির্মানের বছর থেকে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top