News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড় বাজারে বিজেপির সদস্যতা অভিযানে অংশ নিলেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য
Image

বিশালগড় বাজারে বিজেপির সদস্যতা অভিযানে অংশ নিলেন রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৫ সেপ্টেম্বর: ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানের অঙ্গ হিসাবে রবিবার বিশালগড় বাজারে বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য
বিজেপির সদস্যপদ গ্রহনের অভিযানে অংশ গ্রহন করেন। উনার সঙ্গে ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃত্বরা।

এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, গত ৩ রা সেপ্টেম্বর থেকে দেশের সাথে রাজ্যব্যাপী এই সদস্যতা অভিযান অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে ২ লক্ষ ৬০ হাজার মেম্বারশিপ সম্পন্ন হয়েছে। তবে সমাজের প্রতিটি ব্যক্তি যেন এই সদস্যতা গ্রহন করেন এবং কেন তারা বিজেপির সদস্য হবেন সেই কারন সম্পর্কে সাধারণ জনগণকে ওয়াকিবহাল করতেই এদিনের এই কর্মসূচি বলে জানিয়েছেন তিনি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top