News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স দপ্তরে ৫৭ তম ইঞ্জিনিয়ারস দিবস পালিত
Image

পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স দপ্তরে ৫৭ তম ইঞ্জিনিয়ারস দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ৫৭ তম ইঞ্জিনিয়ারস দিবস পালন করা হয় আগরতলার হেরিটেজ পার্ক সংলগ্ন পূর্ত দপ্তরের ওয়াটার রিসোর্স দপ্তরে। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সচিব কিরণ গিত্যে নিজের ছাত্রজীবনে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন স্বাস্থ্য তত্ত্বের সচিব হওয়ার সূত্রে শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে তিনি একসময় ভুলেই যান তিনি একজন ইঞ্জিনিয়ার। তাই এই ইঞ্জিনিয়ার দিবসের দিনটি তিনি খুবই উপভোগ করেন। এছাড়াও এদিন ইঞ্জিনিয়ারিং পড়ার সময় নিজের ছাত্র জীবন এবং ইঞ্জিনিয়ারিং পড়ার অনুপ্রেরণা সম্পর্কে আলোচনা করেন তিনি।

পাশাপাশি তিনি বলেন, ইঞ্জিনিয়ারদের নিজে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সকল সমস্যা কাটিয়ে ইঞ্জিনিয়াররা যেন সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে পারেন তার জন্য প্রত্যেককে অনুপ্রেরণা যোগান তিনি।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top