News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির
Image

বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রদেশ কংগ্রেস সভাপতির

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: বিলোনিয়া সফরে এসে বন্যা পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুললেন  প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সম্প্রতি বন্যায় বিপর্যস্ত রাজ্যের মানুষ, বাড়ি ঘর ছাড়া হয়েছে অনেকেই। অনেকেই গবাদি পশু সহ মুল্যবান বহু জিনিস হারিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ধরনের বিপর্যয়কে জাতীয় বিপর্যয়ও ঘোষণা দেননি।  একটি  পয়সা কেন্দ্রীয় সরকার রাজ্যের জন্য পাঠায়নি।  ৪০ কোটি টাকার যে গল্প শোনানো হয়েছে আসলে এটা স্টেট ডিজেস্টার ফান্ডের টাকা। এইটা রাজ্যের জন্য বরাদ্দ থাকে। প্রতিবছর রাজ্যকে এই ফান্ড দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার এই টাকাই রাজ্য সরকারকে অগ্রিম পাঠানো হয়েছে। কিন্তু বন্যার ক্ষয়ক্ষতির জন্য যে প্যাকেজ দাবি করা হয়েছে। সেই মারফত এক টাকাও পাঠায়নি কেন্দ্রীয় সরকার। 

রবিবার এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। বিলোনিয়া সফরে এসে ব্লক কংগ্রেস সভাপতির বাসভবনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযোগ তিনি আরো বলেন, রাজ্যে আইন শৃঙ্খলা অবনতির পেছনে শাসক দলের একটা অংশের বড় ভূমিকা রয়েছে। বিধবা মহিলা থেকে শুরু করে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরক্ষা প্রশাসনের গাফিলতি রয়েছে। অন্যায়, অবিচার, নির্যাতন, অত্যাচার যেখানে সংঘটিত হচ্ছে মামলা দিলেও শাসক দলের অঙ্গুলি হেলনে মামলা গ্রহণ করতে অপারগ পুলিশ। বিরোধীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

এই বিষয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলেও কোন পদক্ষেপ বা উদ্যোগ নেই। নারী নির্যাতন, ধর্ষণ, খুন, শ্লীলতাহানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগামী ২৩শে সেপ্টেম্বর পুলিশের মহা নির্দেশকের অফিস ঘেরাও কর্মসূচি করবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ জেলা পরিদর্শনে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার পর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলার পর ত্রান সামগ্রী তুলে দেয়। এরপর বাইক দূর্ঘটনায় আহত বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজুমদারের বাসভবনে গিয়ে তার খোঁজখবর নেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top