News Flash

Image

স্বামীর শেষকৃত্য চলাকালীন মৃত্যু  স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: স্বামীর শেষকৃত্য চলাকালীন মৃত্যু হল স্ত্রীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বিশালগড় শ্রমিক কলোনি  এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে।

স্বামীর শেষকৃত্য চলাকালীন মৃত্যু হয়েছে স্ত্রীর।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে বিশালগড় শ্রমিক কলোনি এলাকায়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে দীর্ঘ এক সপ্তাহ পূর্বে কীটনাশক ঔষধ খেয়ে স্ত্রী রুমা দাস আত্মহত্যা করার চেষ্টা করে। প্রথমে চরম পদক্ষেপ নেওয়ার পর জিবিতে তার চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে শনিবার শ্বশুরবাড়ির লোকজনের হুমকির পর স্বামী অভিজিৎ বিশ্বাস নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন বলে পরিবারের অভিযোগ।

ময়নাতদন্তের জন্য ঝুলন্ত অবস্থা থেকে অভিজিত বিশ্বাসের মৃতদেহ নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে রবিবার। বিশালগড় মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর বটতলা মহাশ্মশানে স্বামীর শেষকৃত্য চলাকালীন জিবিপি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্ত্রী রুমা দাস। গোটা ঘটনায় এলাকায় শোকের  ছায়া নেমে আসে।

ReplyForwardAdd reaction

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top