News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষ্যে তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ 
Image

ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষ্যে তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ 

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে রবিবার তেলিয়ামুড়া হাসপাতালের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ এবং রোগীদের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন ইঞ্জিনিয়ার সেলের কর্মকর্তারা।

এদিন তেলিয়ামুড়া কন্ট্রাক্টর এসোসিয়েশন ও ইঞ্জিনিয়ারদের মধ্যে অনুষ্ঠিত হয়  প্রীতি ক্রিকেট ম্যাচ
৫৭ তম ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে নানা সামাজিক কাজ হাতে নিয়েছে তেলিয়ামুড়া মহকুমার ইঞ্জিনিয়ার সেল।

প্রতি বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়া মহকুমার ইঞ্জিনিয়াররা এই দিনটিতে নানাবিধ সামাজিক কর্মসূচী পালন করে আসছে। এবছরও নান সামাজিক কর্মকান্ডেডের মধ্যদিয়ে এই দিনটি পালন করছে। এরই অঙ্গ হিসেবে রবিবার সকাল নাগাদ তেলিয়ামুড়া  মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে। এছাড়াও হাসপাতালে কর্মরত স্টাফদের সঙ্গে মত বিনিময় ও রোগিদের বিষয়ে খোজ খবর নেন।

আজকের দিনের সম্পর্কে তেলিয়ামুড়া পি ডাব্লিউ ডি এর এস ডি ও তথা ইঞ্জিনিয়ার সুব্রত দাস ,সারা বছর উনারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। এর পাশাপাশি নানা সামাজিক কাজও করে থাকেন। তবে এই বিশেষ দিনেও নানা সামাজিক কর্মকান্ড করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ফল মিষ্টি বিতরণ ছাড়াও রয়েছে এক প্রীতি ক্রিকেট ম্যাচ। তেলিয়ামুড়া কন্ট্রাক্টর এসোসিয়েশন এং ইঞ্জিনিয়ার দের মধ্যে অনুষ্ঠিত হবে এই প্রীতি ক্রিকেট ম্যাচ বলে তিনি জানান।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top