News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের জনকল্যানে কাজ করার জন্য আহ্বান জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য
Image

পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের জনকল্যানে কাজ করার জন্য আহ্বান জানালেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধি, সিপাহীজলা, ১৫ সেপ্টেম্বর: সিপাহীজলা জেলার নবনির্বাচিত ত্রিস্তর পঞ্চায়েতের সদস্যদের নিয়ে রবিবার সিপাহীজলা জেলার কাজারিয়া কমিউনিটি হলে এক সাংগঠনিক সভায় মিলিত হন বিজেপির প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। 

রবিবার সিপাহীজলা জেলার কাজারিয়া কমিউনিটি হলে  নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে এক সাংগঠনিক সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য , সিপাহী জলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। 

এদিন সংগঠনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য নির্বাচিত প্রতিনিধিদের জনকল্যানে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি বলেন ত্রিস্তর পঞ্চায়েত এলাকার জনগণ শাসকদলের প্রার্থীদের উপর আস্থা রেখে তাদেরকে বিপুল ভোটে জয়ী করেছেন। ফলে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পরামর্শ দিয়েছেন তিনি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেভাবে স্বচ্ছতার সঙ্গে সরকার ও প্রশাসন পরিচালনা করার প্রয়াস নিয়েছেন সেই পথেই ত্রিস্তর পঞ্চায়েত পরিচালনা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top