কার্ডিফ, ১৪ সেপ্টেম্বর (হি.স.): সাউদাম্পটনে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের কাছে হেরেছিল স্বাগতিক ইংল্যান্ড।শুক্রবার রাতে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। কার্ডিফে ১৯৩ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে ইংলিশরা। এই জয়ে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ১-১ হয়ে গেল। টসে হেরে আগে ব্যাট করে বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ফ্রেজার-ম্যাকবার্গের হাফ-সেঞ্চুরি ও জস ইংলিশের ২৬ বলে ৪২ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৯৩ রান করে। জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে লিভিংস্টোনের ঝড়ে ৬ বল বাকি থাকতেই জয় তুলে দেয় ইংল্যান্ড । লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ৪৭ বলে ৮৭ রান।

টি-টোয়েন্টি সিরিজ : অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ইংল্যান্ড
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















