News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভালোবাসায় প্রতারণার শিকার হয়ে বিষপানে আত্মহত্যা করল  কলেজ পড়ুয়া ছাত্রী
Image

ভালোবাসায় প্রতারণার শিকার হয়ে বিষপানে আত্মহত্যা করল  কলেজ পড়ুয়া ছাত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ভালোবাসায় প্রতারণার শিকার হয়ে বিষপানে আত্মহত্যা করল এক কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনাটি ঘটেছে বিশালগড়ে।

ঘটনার বিবরনে মৃতার পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, ঘনিয়ামারা এলাকার আরিসুফ মিয়া নামে এক ছেলের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল ওই যুবতীর। কিন্তু শারীরিক সম্পর্ক স্থাপনে  রাজি না হওয়ায় ওই যুবক মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। আর তার জেরেই ওই কলেজ পড়ুয়া ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবারের সদস্যরা। গত বুধবার ওই যুবতি বিষ পান করে। পরে পরিবারের সদস্যরা তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই যুবতিকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে যুবতি। ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা।

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

বিশ্রামগঞ্জ, ১ মে: প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বিশ্রামগঞ্জ থেকে জম্পুইজলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ১ মে; সম্পর্কের মর্যাদাকে কালিমালিপ্ত করে দশম শ্রেণির নাবালিকা নাতনিকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল দাদুর বিরুদ্ধে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজ্য জুড়ে পালিত বুদ্ধ পূর্ণিমা, বেনুবন বিহারে ভক্তদের ভিড়

আগরতলা, ১ মে: আজ বুদ্ধপূর্ণিমা তথা বৈশাখী পূর্ণিমা। দিনটি সারা পৃথিবীতে শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তবে ভারত, শ্রীলংকা,…

ByByTaniya Chakraborty May 1, 2026

জিবিপি হাসপাতালে এন্ডোক্রাইনোলজি সুপার স্পেশালিটি পরিষেবা চালু

আগরতলা, ৩০ এপ্রিল: রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ)…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top