News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে কমরেড সীতারাম ইয়েচুরির শ্রদ্ধাঞ্জলী, মৌন মিছিলে হাঁটলেন পার্টির নেতারা
Image

খোয়াইয়ে কমরেড সীতারাম ইয়েচুরির শ্রদ্ধাঞ্জলী, মৌন মিছিলে হাঁটলেন পার্টির নেতারা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই,১৩সেপ্টেম্বরঃ সিপিআই(এম)- র সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো খোয়াইয়েও। এদিন সিপিআইএম)-র সর্বস্তরের নেতা, কর্মী, দরদী ও সমর্থকেরা হাঁটলেন মৌন মিছিলে। আগামী সংগ্রামের বার্তা ছড়ালো অলি গলি রাজপথে। শোককে সাথে নিয়ে মৌন মিছিলে হাঁটলেন আর সুগভীর শ্রদ্ধা জানালেন প্রয়াত সংগ্রামী নেতাকে।

সি পি আই( এম)-র খোয়াই মহকুমা কার্য্যালয়ে স্বল্পকালীন নোটিশের প্রস্তুতিতেই এদিন বেলা এগারোটা থেকে পার্টির সর্বস্তরের নেতা , কর্মী ও সমর্থকেরা জড়ো হতে থাকেন। মহকুমা শহর, শহরতলী, দূর দূরান্তের গ্রামগঞ্জ সহ  বিভিন্ন জনপদ থেকে তারা ছুটে আসেন পার্টি অফিসে প্রয়াত সংগ্রামী নেতাকে অন্তরের শ্রদ্ধা জানাতে। শোকবিহ্বলতার মাঝেও অনেকেই সাথে করে নিয়ে আসেন ফুল।

বেলা বারোটায় পার্টির মহকুমা কার্য্যালয়ে শুরু হয় প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর নির্ধারিত কর্মসূচী। ফুলেল শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। প্রথমেই কমরেড সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সি পি আই ( এম)– র জেলা সম্পাদক ড. রঞ্জিত দেববর্মা। এরপর শ্রদ্ধা জানান পার্টির মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা। একে একে ফুলে ফুলে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সি পি আই ( এম)– র রাজ্য কমিটির সদস্য নির্মল বিশ্বাস, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আলয় রায় ও সুখেন্দু বিকাশ দে, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য নন্দলাল দেববর্মা, বিদ্যাচরণ দেববর্মা সহ পার্টির বিভিন্ন অঞ্চলের সম্পাদকগণ ও মহকুমা কমিটির সদস্যরা ও উপস্থিত সকলে।শোকপ্রস্তাব পাঠ করেন অতনু দত্ত।সবাই মৌনশ্রদ্বায় স্মরণ করেন প্রয়াত নেতাকে।

     স্মরণাঞ্জলি কর্মসূচীর পর পার্টির মহকুমা কার্য্যালয় থেকে বের হয় মৌন মিছিল। মিছিলের অগ্রভাগে ছিলেন পার্টির জেলা ও মহকুমা স্তরের নেতৃবৃন্দ।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top