News Flash

Image

লড়ি থেকে ১২০কেজি গাঁজা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১৪ সেপ্টেম্বর: একটি লরি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। চুরাইবাড়ি থানার পুলিশ একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে লুকিয়ে রাখা ১২০কেজি গাঁজা উদ্ধার করেছে। 

গাড়ির চালক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি পানিসাগর মহকুমার রৌয়া এলাকায়। ঘটনাস্থলে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী উপস্থিত ছিলেন, যিনি পুরো অভিযানের তত্ত্বাবধান করেন।

নজরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মামলা দায়ের করেছে চুরাইবাড়ি  থানার পুলিশ। এই সফল অভিযানের মাধ্যমে পুলিশের সক্রিয় ভূমিকা আবারও প্রমাণিত হলো। যা সমাজ থেকে অপরাধমূলক কার্যকলাপ দূরীকরণে বিশেষ ভূমিকা রাখছে।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026

রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি করতে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আমবাসা টাউনহলে বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১৬ জুন: রাজ্যে শিক্ষার গুণগতমান বৃদ্ধি এবং গ্রামীণ এলাকার বিদ্যালয়গুলিতে পঠন পাঠনের মান বৃদ্ধির লক্ষ্যে…

ByByReshmi Debnath Jun 17, 2026

ভিলেজ কমিটি নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা, ১৬ জুন: ভিলেজ কমিটির সাধারণ নির্বাচন ২০২৬ এর জন্য চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশিত হয়েছে। রাজ্যের ৫৮…

ByByReshmi Debnath Jun 17, 2026

সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুন: দলীয় সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জেলা সফর শুরু করেছেন বিজেপির…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top