News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াত, শহরে শোক মিছিল বামপন্থীদের
Image

সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াত, শহরে শোক মিছিল বামপন্থীদের

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির প্রয়াণে আগরতলায় শোক মিছিল করেছে বামপন্থীরা। এদিনের মিছিলটি মেলারমাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। 

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন, টানা ২৪ দিনের লড়াই শেষ করে গতকাল দিল্লির এইমস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সি পি আই (এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। আজ তাঁর দেহ চিকিৎসা বিজ্ঞানের গবেষাণর জন্য দান করা হবে।

এদিন তিনি আরও বলেন, সীতারাম ইয়েচুরির প্রয়াণে সিপিআইএমর কাছে এক বিরাট ধাক্কা খেল। দেশের বামপন্থী, ধর্মনিরপেক্ষ শক্তিগুলির খুবই বড় ক্ষতি হলো। ১৯৭৪ সালে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মধ্য দিয়ে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপর থেকে থেকে তাঁর রাজনীতির যুগ শুরু হয়েছিল। ১৯৭৫ সালে তিনি সিপিআইএমের সদস্যপদ অর্জন করেন এবং ১৯৮৫ সালে পার্টির দ্বাদশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 

Releated Posts

ফেস্টিভ্যাল গ্রান্টে বাড়তি বরাদ্দ ৬.১৪ কোটি, নতুন হারে মিলবে উৎসব ভাতা

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপূজার আগে রাজ্যের সরকারি কর্মী, শ্রমিক, পেনশনভোগী ও অন্যান্য যোগ্য উপভোক্তাদের জন্য ফেস্টিভ্যাল গ্রান্ট ও…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026
Scroll to Top