News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রণয়ের সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ যুবতীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে
Image

প্রণয়ের সম্পর্কের জেরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ যুবতীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রণয়ের সম্পর্কের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে মেয়ের পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অমরপুরের নতুন বাজার থানাধীন চেলাগাং এলাকায়। ঘটনা অমৃত যুবকের নাম গৌতম দাস (২১)।

ঘটনার বিবরণে জানা যায়, গোমতী জেলার অমরপুর চেলাগাং এলাকার বাসিন্দা গৌতমের সঙ্গে অরবিন্দ কলোনী এলাকার এক যুবতীর প্রণয়ন সম্পর্ক গড়ে ওঠে। ওই যুবতীকে নিয়ে রবিবার পালিয়ে যায় গৌতম। এরই পরিপ্রেক্ষিতে নতুন বাজার থানায় মামলা দায়ের করা হয়। নতুন বাজার থানার পুলিশ গৌতম দাসকে সাব্রুম থেকে তার মামার বাড়ি থেকে উদ্ধার করে নতুন বাজার থানায় নিয়ে আসে। থানার পক্ষ থেকে দুই যুবক-যুবতীর পরিবার ও সদস্যদের ডেকে এনে মীমাংসার জন্য তুলে দেওয়া হয়। তার আগে থানায় ওই যুবককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ গৌতমের পরিবারের সদস্যদের।

পরবর্তীতে মীমাংসার নামে ওই যুবতীর বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় গৌতমকে বেধড়ক মারধর করেন। সেখানে বিজেপি দলের নেতাকর্মীরাও তাকে মারধর করেছে বলে অভিযোগ। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায়, গৌতমকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গৌতমের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ডিওআইএফআইয়ের পক্ষ থেকে নবারুন দেব ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ডিবি হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহ ময়নাতদন্ত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। পরবর্তীতে অমরপুর হাসপাতালে নিয়ে গৌতমের মৃতদেহ ময়না তদন্ত করা হয়। এই ঘটনায় বিজেপি দলের সমর্থকেরা জড়িত বলে অভিযোগ করেন ডিওয়াইএফআই নেতৃত্ব নবারুণ দেব।

Releated Posts

৩২ লক্ষ টাকার জলাশয় সংস্কার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, সরেজমিনে পরিদর্শনে মৎস্য দপ্তর

আগরতলা, ১৬ জুন : উনকোটি জেলার ফটিকরায় বিধানসভার অন্তর্গত কাঞ্চনবাড়ির বলাইবাজার এলাকায় ৩২ লক্ষ টাকা ব্যয়ে জলাশয় সংস্কার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top