News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আদালত চত্বর থেকে পালিয়ে আসা এক আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
Image

আদালত চত্বর থেকে পালিয়ে আসা এক আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: আদালত চত্বর থেকে পালিয়ে আসা এক আসামিকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার আগরতলার বাধারঘাট রেল স্টেশন থেকে ওই বিচারাধীন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি আর কে পুর থানার পুলিশ এনডিপিএস মামলায় উদয়পুরের বাদশা ওরফে জাকির হোসেনকে গ্রেফতার করেছিল। তারপর বিচারাধীন অবস্থায় আদালত চত্বর থেকে পালিয়ে যায় জাকির। পরবর্তী সময়ে তাকে খুজে পেতে অভিযান চালায় পুলিশ। দীর্ঘদিন খোঁজাখুঁজির পর গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার আগরতলা বাধারঘাট রেলস্টেশন থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে করে বহি:রাজ্যে সে পাড়ি দিচ্ছিল বলে, জানায় পুলিশ।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top