News Flash

  • Home
  • খেলা
  • সাবরুমে শুরু পূর্ণেন্দু স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 
Image

সাবরুমে শুরু পূর্ণেন্দু স্মৃতি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট 

ক্রীড়া প্রতিনিধি, সাবরুম।পূর্ণেন্দু শীল্ড নক আউট ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে শুরু হয়েছে বৃহস্পতিবার। স্থানীয় বিন্দাস বয়েজ সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মহকুমা ম্যাজিস্ট্রেট শিবজ্যোতি  দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার ,প্রয়াত পূর্ণেন্দু বিকাশ দত্তের পিতা শিবু রঞ্জন দত্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

মহকুমার মোট ২২ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আগামী ৬ অক্টোবর এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে নগদ দেড় লক্ষ টাকা ও সুদৃশ্য ট্রফি এবং রানার্স দল পাবে নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি। বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম দিনে পরস্পর পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামেন আর্লি মর্নিং বনাম সিন্দুক পাথর প্লে সেন্টার। উদ্বোধনী ম্যাচে আর্লি মর্নিং ৩-২ গোলে সিন্দুক পাথর প্লে সেন্টারকে পরাজিত করেন।এখানে উল্লেখ্য গত ২৩ মে সাবরুমের কৃতি সন্তান তথা বিন্দাস ভয়েস সামাজিক সংস্থার অন্যতম সদস্য পূর্ণেন্দু বিকাশ দত্ত(বিল্টু) রাত এগারোটার দিকে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিদ্যুতের সার্ভিস লাইন ছিড়ে রাস্তায় পড়ে থাকার কারণে বিদ্যুতের তারে আটকে প্রাণ হারান। তার স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top