News Flash

  • Home
  • খেলা
  • বাধারঘাটে ফাইভ এ সাইড  ফুটবল টুর্নামেন্ট শুরু আজ 
Image

বাধারঘাটে ফাইভ এ সাইড  ফুটবল টুর্নামেন্ট শুরু আজ 

ক্রীড়া প্রতিনিধি আগরতলা।প্রতিবছরের ন্যায় এবছরো বাঁধারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় ফাইভ-এ সাইড মেগা ফুটবলের আসর। গত ২৪-২৬ আগষ্ট বাঁধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে প্রতিযোগিতাটি হওয়ার কথা থাকলেও, রাজ্যের প্রাকৃতিক দুর্যোগের কারনে প্রতিযোগিতাটি আয়োজন করা সম্ভব হয়নি। যার ফলে আয়োজক কমিটি সিদ্ধান্ত নেয় ১৩ সেপ্টেম্বর তথা শুক্রবার থেকে ৩ দিন ব্যাপী এই মেগা ফুটবলের আসরের আয়োজন করার। নক আউট এই মেগা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স দলের জন্য রয়েছে যথাক্রমে প্রাইজবানি ১০,০০০ ও ৭ হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি।আসরকে সামনে রেখে গুড মর্নিং ফুটবল  ক্লাবের কর্মকর্তারা মাঠ তৈরি করার কাজে এখন ব্যস্ত। বৃহস্পতিবার এমনটাই দেখা গেল বাধারঘাট দশরথ দেখ স্পোর্টস কমপ্লেক্সে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। বাঁধারঘাট দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের যুগ্ম আহ্বায়ক জানান আগামীকাল সকালে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আর এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্থানীয় বিধায়িকা মিনারানী সরকার, রাজ্য ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সরযূ চক্রবর্তী, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমূখ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top