News Flash

  • Home
  • খেলা
  • নাইথকের হ্যাটট্রিক, আসামে জাতীয় ফুটবলে চন্ডিগড়কে হারিয়ে দারুন সূচনা ত্রিপুরার
Image

নাইথকের হ্যাটট্রিক, আসামে জাতীয় ফুটবলে চন্ডিগড়কে হারিয়ে দারুন সূচনা ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। চমকপ্রদ জয় ত্রিপুরার ছেলেদের। হারিয়েছে চন্ডিগড় কে আট-এক গোলের বিশাল ব্যবধানে। প্রথমার্ধে একটি গোল হজম করে দ্বিতীয়ার্ধে একে একে ৮ গোল দিয়ে মোক্ষম জবাব দিয়েছে ত্রিপুরার বালক ফুটবলাররা। খেলা হচ্ছে আসামের জোড়হাটে সাব জুনিয়র বালকদের ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ। গ্রুপ লীগের প্রথম ম্যাচে ত্রিপুরার ছেলেরা আট এক গোলের বড় ব্যবধানে চন্ডিগড় কে পরাজিত করে পুরো ৩ পয়েন্ট অর্জন করে নিয়েছে। প্রথমার্ধের নয় মিনিটের মাথায় কি করে যে ত্রিপুরা দল একটি গোল খেলো, কেউ বুঝে উঠতে পারছে না।  চন্ডিগড়ের পার্থ খান্না গোলটি করেছে। প্রথমার্ধের পুরোটা সময় একদিকে প্রতিরোধ এবং অপরদিকে দ্বিতীয়ার্ধে আক্রমণ হানার পরিকল্পনা করে নেয়। পার্থর গোলটি পরিশোধ করার কোন সুযোগ আসেনি। দ্বিতীয়ার্ধ শুরু হতেই ত্রিপুরা দলের খেলার গতি বেড়ে যায়। খেলার ৪৯ মিনিটের মাথায় আয়ুশ চাকমা গোলটি পরিশোধ করতেই ম্যাচের লাগাম পুরোপুরি ত্রিপুরা দলের মুঠোয়। এক মিনিট বাদে নায়থক জমাতিয়া তারও তিন মিনিট বাদে পৈথু দেববর্মার গোল দলকে ৩-১ এ লিড এনে দেয়। ৫৫ মিনিটের মাথায় জেনেসিস ডার্লং আরও একটি গোল করে। ৬০ ও ৭১ মিনিটের মাথায় নায়থক জমাতিয়া পর পর দুটো গোল করলে একদিকে যেমন তার হ্যাট্রিক হয় অপরদিকে দল এগিয়ে যায় ছয়-এক গোলের ব্যবধানে। ৭৯ মিনিটের মাথায় হামরূঙ্গা ডার্লং এবং ৮৩ মিনিটের মাথায় তরুন সরকারের একটি করে গোল দলকে শেষ পর্যন্ত ৮-১ গোলে জয় এনে দেয়। এই জয়ের সুবাদে চারদলীয় গ্রুপে ত্রিপুরা দল এই মুহূর্তে দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে। প্রথম পজিশনে রয়েছে হরিয়ানা প্রথম দিনের অপর খেলায় হরিয়ানা ৮-০ গোলের ব্যবধানে আন্দামান-নিকোবরকে পরাজিত করে ত্রিপুরার মত ৩ পয়েন্ট সংগ্রহ করলেও গোল ব্যবধানের নিরিখে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top