News Flash

  • Home
  • খেলা
  • এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি: দক্ষিণ কোরিয়াকে ৩-১ এ হারিয়ে অপরাজিত থেকে সেমি ফাইনালে জায়গা করে নিল ভারত
Image

এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি: দক্ষিণ কোরিয়াকে ৩-১ এ হারিয়ে অপরাজিত থেকে সেমি ফাইনালে জায়গা করে নিল ভারত

চেন্নাই, ১২ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টে দক্ষিণ কোরিয়াকে ৩-১ গোলে হারিয়ে অপরাজিত থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালে পৌঁছে গেল। এর আগে গত বছরের রানার আপ মালয়েশিয়াকে ৮-১, চীনকে ৩-০, জাপানকে ৫-০ গোলে হারিয়েছে ভারত।

এদিন কোরিয়ানদের বিপক্ষে ভারতের হয়ে গোলদাতা ছিলেন অরাইজিৎ সিং হুন্দাল, অধিনায়ক হরমনপ্রীত সিং দুটি গোল করেন। কোরিয়ার একমাত্র গোলটি করেন ইয়াং জিহুন।

শনিবার শেষ লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। রবিন লিগ পর্যায়ের শীর্ষ চারটি দল শনিবার নির্ধারিত সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ফাইনাল খেলা হবে রবিবার।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top