News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে এখনো পর্যন্ত ১১,৩৬৫ জন নির্মাণ শ্রমিককে ৪০০০টাকা করে প্রদান করেছে শ্রমদপ্তর: মন্ত্রী টিংকু রায়
Image

রাজ্যে এখনো পর্যন্ত ১১,৩৬৫ জন নির্মাণ শ্রমিককে ৪০০০টাকা করে প্রদান করেছে শ্রমদপ্তর: মন্ত্রী টিংকু রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাজ্যে এখনো পর্যন্ত ১১৩৬৫ জন নির্মাণ শ্রমিককে ৪০০০ টাকা করে প্রদান করেছে শ্রমদপ্তর। বৃহস্পতিবার সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে সাফল্য এবং শ্রমদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মন্ত্রী টিংকু রায়।

রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির ফলে বিভিন্ন অংশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নির্মাণ শ্রমিকরা। রাজ্যে প্রায় ৪২ হাজার ৯৮১ জন নির্মাণ শ্রমিক রয়েছেন। তাদের ৪০০০ টাকা করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মোতাবেক ২৬ হাজার ৪২১ জন নির্মাণ  শ্রমিক এই টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন।

তাদের মধ্যে এখনো পর্যন্ত ১১৩৬৫ জনকে একাউন্ট এর মাধ্যমে ৪০০০ টাকা করে দিয়েছে শ্রম দপ্তর। আর যারা বাকি রয়েছেন তাদেরও শীঘ্রই দেওয়া হবে। বৃহস্পতিবার সচিবালয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের  সাফল্য এবং শ্রমদপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করার সময় একথা বলেন মন্ত্রী টিংকু রায়। পাশাপাশি যে সমস্ত নির্মাণ শ্রমিকরা এখনো  আবেদন করেননি তাদেরকেও আবেদন করার পরামর্শ দিয়েছেন তিনি।

এছাড়াও ২০২৪ -২০২৫ অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত অন্যান্য সামাজিক  প্রকল্পে  ৮৩১২ জনকে ৫ কোটি ৩২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। সেই সাথে  বেসরকারি সংস্থায় কর্মরত শ্রমিকদের পুজোর বোনাস দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য মালিক পক্ষে কে নির্দেশ দেন মন্ত্রী।  এদিন সাংবাদিক সম্মেলনে তিনি  উল্লেখ করে বলেন   বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর রাজ্যে  প্রায় ৮ হাজার চা শ্রমিক পরিবারের  মধ্যে  ৩ হাজার পরিবারকে জমির পাট্টা প্রদান করা হয়েছে। 

তাছাড়া তিনি এদিন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সাফল্য তুলে ধরেছেন। এর মধ্যে নতুন অঙ্গনারী কেন্দ্র চালু করা,অঙ্গনারী কেন্দ্রে পরিকাঠামো উন্নয়ন, মাইগ্রেন লেবারের বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা এবং সামাজিক ভাতা, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা মুখ্যমন্ত্রী মাতৃগোষ্ঠী উপহার অঙ্গনারী কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মন্ত্রী টিঙ্কু রায়।

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top