News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাঁচ দফার দাবিতে সরব এআইডিওয়াইও, রেল মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান
Image

পাঁচ দফার দাবিতে সরব এআইডিওয়াইও, রেল মন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান

আগরতলা ১২ সেপ্টেম্বর : রেলের কামড়ার সংখ্যা বৃদ্ধি করা সহ ৫ দফা দাবিতে এআইডিওয়াইও ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রেল মন্ত্রী উদ্দেশ্যে রেল মাস্টারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সংগঠনের এক কর্মী বলেন, রেলকে বেসরকারিকরনের পথে নিয়ে যাচ্ছে সরকার। ফলে সাড়ে তিন লক্ষের উপর শূন্যপদ খালি রয়েছে। এই পদগুলো  পূরন করা হচ্ছে না। তাই অতিসত্বর শূন্যপদগুলো পূরন করা হোক। সাথে যোগ করেন, দিনের পর দিন রেল দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। এই দুর্ঘটনার ফলে সাধারন মানুষের জীবন নিয়ে যেভাবে ছিনিমনি খেলছে রেল সংস্থা তা অবিলম্বে বন্ধ করতে হবে। তাছারা, বয়স্ক ব্যাক্তিদের ক্ষেত্রে আগে টিকিটের পঞ্চাশ শতাংশ ছাড় ছিল। কিন্তু তা বন্ধ করে দেওয়া হয়েছে। এই ছাড় পুনরায় চালু  করা হোক। সাথে বেসরকারিকরণ সম্পূর্ণরূপে বন্ধ করা, রেলের স্লিপার এবং জেনারেল কামড়ার সংখ্যা বৃদ্ধি করা, পরিযায়ী শ্রমিকদের জন্য জেনারেল কামড়া যুক্ত ট্রেন চালু করা হোক। 

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top