News Flash

  • Home
  • মুখ্য খবর
  • (Update) প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শোক মুখ্যমন্ত্রীর 
Image

(Update) প্রয়াত সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, শোক মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হয়েছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে তাঁর বয়স ৭২ বছর ছিল। তিনি দিল্লি এইমস-এ সংকটজনক অবস্থায় ভর্তি ছিলেন।তাঁর পরিবারের সদ্যসরা শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে নয়াদিল্লির এইমসে তার দেহ দান করেছেন। এদিকে, তাঁর প্রয়ানে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। তাছারা, তাঁর প্রয়াণে সাংসদ বিপ্লব কুমার দেব এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী শোক প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সীতারাম ইয়েচুরি বর্ষীয়ান এই বাম নেতা হাসপাতালে রেসপিরেটরি সাপোর্টে রয়েছিলেন। গত ১৯ আগস্ট ফুসফুসের সমস্যা নিয়ে সীতারাম ইয়েচুরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ ধরা পড়েছিল। 

ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সীতারাম ইয়েচুরি নিউমোনিয়া নিয়ে ১৯ আগস্ট এইমসে ভর্তি হয়েছিলেন এবং আজ বিকেল ৩.০৫ মিনিটে মারা গিয়েছেন।তাঁর পরিবারের সদ্যসরা শিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে নয়াদিল্লির এইমসে তার দেহ দান করেছেন।

এদিকে তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তিনি বলেন, সীতারাম ইয়েচুরির জীবনাবসানে আমি শোকাহত ও মর্মাহত। তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানিয়েছেন।

পাশাপাশি, সাংসদ বিপ্লব কুমার দেব শোক প্রকাশ করেছেন। এদিকে, মন্ত্রী সুশান্ত চৌধুরী তাঁর প্রয়াণে বলেন, বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, রাজ্যসভার প্রাক্তন সাংসদ সীতারামইয়েচুরির জীবনাবসানে ‘আমি শোকাহত ও মর্মাহত’।

তিনি আরও বলেন, তাঁর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজনকে সমবেদনা জানাই। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি। তাঁর পরিবার, পরিজন, বন্ধু এবং অনুগামীদের প্রতি গভীর সমবেদনা রইল।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top