News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগামী ১৪ সেপ্টেম্বর অল ত্রিপুরা গভ: লাইব্রেরী এসোসিয়েশনের সাধারণ সভার আয়োজন
Image

আগামী ১৪ সেপ্টেম্বর অল ত্রিপুরা গভ: লাইব্রেরী এসোসিয়েশনের সাধারণ সভার আয়োজন

আগরতলা, ১২ সেপ্টেম্বর : আগামী ১৪ সেপ্টেম্বর গান্ধীঘাটস্থিত ‘আধিকারিক ভবনে অল ত্রিপুরা গভ: লাইব্রেরী এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়েছে। আজ সংগঠনের এক বিজ্ঞপ্তিতে এই বার্তা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর গান্ধীঘাটস্থিত ‘আধিকারিক ভবনে দুপুর ১২ টা নাগাদ অল ত্রিপুরা গভ: লাইব্রেরী এসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সংগঠনের রাজ্যকমিটির পুনঃগঠন সহ সংগঠনের অন্যান্য কর্মসূচীর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। 

তাছাড়া, ওই সাধারণ সভায় রাজ্যের সরকারি সংস্থায় কর্মরত সকল স্তরের লাইব্রেরী কর্মচারিদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top