News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালের ঐতিহ্য ভবন সংরক্ষণ করা হবে: মুখ্যমন্ত্রী
Image

আইজিএম হাসপাতালের ঐতিহ্য ভবন সংরক্ষণ করা হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আইজিএম হাসপাতালের ঐতিহ্য ভবন সংরক্ষণ করা হবে। এজন্য হাসপাতালের ঐতিহ্যবাহী পুরাতন ভবনের রেট্রোফিটিংয়ের কাজ হাতে নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, উজ্জয়ন্ত প্রাসাদ ও পুষ্পবন্ত প্রাসাদের মতো করেই এই ঐতিহ্যবাহী ভবনের সংরক্ষণের কাজ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৭৩ সালে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুরের উদ্যোগে ৩০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল। বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ সরকার দেশের বিভিন্ন প্রান্তের রাজন্য শাসকদের আর্থিক অনুদান নিয়ে মহারাণী ভিক্টোরিয়ার স্মরণে বিভিন্ন স্মৃতিশৌধ নির্মাণের উদ্যোগ নেয়। তখনকার ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মাণিক্য বাহাদুর এই হাসপাতালের সংস্কার সাধন ও পরিবর্ধন করে সাধারণ রোগীর জন্য শয্যা সংখ্যা ৫৪টি ও সংক্রামক রোগীদের জন্য ১০ শয্যার ব্যবস্থা করেন এবং এই হাসপাতালের নামকরণ করেন ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল’। মূল ভবনের চূড়ায় এই নামটি খোদিত হয় এবং তৎকালীন বাংলার ব্রিটিশ লেফটেন্যান্ট গভর্নর স্যার জন উডবার্ন এই নবরূপে পরিবর্ধিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালের উদ্বোধন করেন ১৯০৪ সালে। পরবর্তীকালে ১৯৯০ সালে এই নাম পরিবর্তন করে হাসপাতালের নাম রাখা হয় ‘ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল।’

বর্তমানে ৬০৮ শয্যাবিশিষ্ট আইজিএম হাসপাতালে আধুনিক চিকিৎসার মোটামুটি সব সুবিধাই রয়েছে। প্রতিদিন গড়ে ১২০০-১৫০০ জন রোগী এই হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসেন। তাছাড়াও এই হাসপাতালে আগরতলা সরকারি ডেন্টাল কলেজ, সরকারি নার্সিং কলেজ চলছে, পোস্ট এমবিবিএস, এনবিইএমএস কোর্স পড়ার সুযোগ রয়েছে। তাছাড়াও বিভিন্ন প্যারা মেডিক্যাল ও কমিউনিটি হেলথ অফিসিয়ালদের প্রশিক্ষণেরও সুযোগ রয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top