News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ৫৬৪ কোটি টাকার প্যাকেজকে বেআইনি বললেন কংগ্রেস বিধায়ক, বন্যায় দপ্তর প্রতি ক্ষতির হিসেব জনসমক্ষে আনার দাবি
Image

বন্যা পরিস্থিতি মোকাবেলায় মুখ্যমন্ত্রীর ৫৬৪ কোটি টাকার প্যাকেজকে বেআইনি বললেন কংগ্রেস বিধায়ক, বন্যায় দপ্তর প্রতি ক্ষতির হিসেব জনসমক্ষে আনার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ৫৬৪ কোটি টাকার যে প্যাকেজ ঘোষণা করেছেন, সেখানে মন্ত্রিসভার কোন সদস্যদের সঙ্গে আলোচনা করা হয়নি। দিল্লি থেকে এসে বিধানসভায় যোগদান করে তিনি এই প্যাকেজের ঘোষণা করেছেন। এমনকি কাউন্সিল অফ মিনিস্ট্রিকে এড়িয়ে মুখমন্ত্রীর প্যাকেজের ঘোষণা দিয়েছেন। তাই এই প্যাকেজকে বেআইনি বলে দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বন্যা পীড়িতদের জন্য মুখ্যমন্ত্রীর ৫৬৪ কোটি টাকার প্যাকেজ সম্পর্কে বলতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, ত্রিপুরা কি জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করার জন্য বিধানসভায় দাবী জানানো হয়েছিল বিরোধীদের তরফে। এমনকি সর্বদলীয় বৈঠকেও এ বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সরকার এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করেনি। এদিনের সাংবাদিক সম্মেলনে দপ্তর প্রতি কত ক্ষতি হয়েছে তা জনসমক্ষে তুলে আনার দাবী জানান কংগ্রেস বিধায়ক।

এছাড়াও উগ্রবাদীদের জন্য প্যাকেজ ঘোষণার প্রসঙ্গ বলতে গিয়ে বিধায়ক বলেন, উগ্রবাদীদের জন্য দিল্লিতে বৈঠক করে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে ২৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। কিন্তু উগ্রবাদীদের সমস্যার কারণে যারা বাড়িঘর ছেড়ে অন্যত্র বসবাস করছেন, নিজেদের শেষ সম্বল টুকু ছেড়ে দিয়েছেন তাদের জন্য কোন উদ্যোগ গ্রহণ করেনি বিজেপি সরকার।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top