News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংবাদিক আক্রমণের ঘটনায় তিনি অভিযুক্তকে নয় দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আদালত
Image

সাংবাদিক আক্রমণের ঘটনায় তিনি অভিযুক্তকে নয় দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনায় ৩ অভিযুক্তকে ৯ দিনের জেল হেফাজতে পাঠালেন আদালত। আগামী ১৯ সেপ্টেম্বর পুনরায় তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানালেন সরকারি দায়িত্বপ্রাপ্ত এপিপি ইনচার্জ দিলীপ দেবনাথ।

প্রসঙ্গত, গত রবিবার রাতে মঠ চৌমুহনী এলাকায় কর্মরত অবস্থায় তিনজন সাংবাদিককে যুব মোর্চা নামধারী কিছু দুষ্কৃতকারী আক্রমণ করে। পরবর্তীতে আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবিতে পুলিশের মহা
নির্দেশকের সঙ্গে সাংবাদিকদের এক প্রতিনিধি দল দেখা করে। পরবর্তীতে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কড়া বার্তা দেয় এবং অপরাধীদের গ্রেফতারের নির্দেশ দেন পুলিশকে। পুলিশ তিন যুবককে আটক করে। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল মঙ্গলবার। আদালত তাদের নয় দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঘটনায় ধৃতরা হল, সৌরভ ভট্টাচার্য, সুকান্ত দেবনাথ ও আকাশ বণিক। 

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top