News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাস্থ্য সংবাদের আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী 
Image

স্বাস্থ্য সংবাদের আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: নবকলেবরে প্রকাশিত হল স্বাস্থ্য সংবাদ। মুখ্যমন্ত্রী  প্রফেসর (ডাঃ) মানিক সাহা আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের থ্রিডি প্রিন্টিং সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এই স্বাস্থ্য সংবাদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই স্বাস্থ্যসংবাদে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার শুভেচ্ছা বার্তা রয়েছে।

আজ এই স্বাস্থ্য সংবাদের আনুষ্ঠানিক উদ্বোধন পর্বে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে,  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা ও অতিরিক্ত সচিব ডাঃ সমিত রায় চৌধুরী, ভারপ্রাপ্ত স্বাস্থ্য অধিকর্তা প্রফেসর (ডাঃ) সঞ্জীব কুমার দেববর্মা,   পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক অধিকারের ভারপ্রাপ্ত  অধিকর্তা ডাঃ অঞ্জন দাস, ভারপ্রাপ্ত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা প্রফেসর (ডাঃ) এইচ. পি শর্মা, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর (ডাঃ) শালু রাই সহ দপ্তরের অন্যান্য অধিকারিক ও কর্মকর্তাগণ।

স্বাস্থ্য দপ্তর নিরন্তরভাবে জনগণকে  উন্নতমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে। এই কর্মযজ্ঞ সম্পর্কে জনগণকে ওয়াকিবহাল করার পাশাপাশি যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দিবারাত্র পরিষেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে এই স্বাস্থ্য সংবাদ প্রকাশিত হল। উল্লেখ্য মুখ্যসচিব জে কে সিনহা স্বাস্থ্য সচিব থাকাকালীন প্রতি মাসে স্বাস্থ্য দপ্তর যে প্রেস রিলিজগুলি প্রকাশ করত সেগুলি সংকলিতভাবে স্বাস্থ্য সংবাদ হিসেবে দপ্তরে সংরক্ষিত হত।

বেশ কয়েক মাস বন্ধ থাকার পর স্বাস্থ্য সচিব কিরণ গিত্যের আন্তরিক আগ্রহে স্বাস্থ্য সংবাদ প্রকাশিত হলো। এবার এটিকে স্বাস্থ্য দপ্তরের প্রচারের মুখপত্র হিসেবে রূপ দেওয়া হল। এই স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে প্রস্তুত করা হয় এবং এর প্রকাশনার দায়িত্বে রয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা।  স্বাস্থ্য সংবাদ-এ দপ্তরের বিভিন্ন কার্যক্রম ও সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top