News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন অবলম্বন বৃদ্ধাশ্রমের মায়েরা, গঠিত করলেন সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির
Image

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন অবলম্বন বৃদ্ধাশ্রমের মায়েরা, গঠিত করলেন সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: অবলম্বন বৃদ্ধাশ্রমের মায়েরা বন্যা দুর্গত মানুষদের জন্য নিজেদের কাপড়চোপড় দান করে এক নয়া নজির স্থাপন করলেন। অবলম্বন বৃদ্ধাশ্রম এর মায়েরা তাদেরকে দেওয়া কাপড়সহ বিভিন্ন সামগ্রী বন্যা দুর্গতদের দান করে দিলেন।

মঙ্গলবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সরকারি প্রতিনিধিদের হাতে মায়েরা তাদের দেওয়া শাড়িগুলি তুলে দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবলম্বন বৃদ্ধাশ্রমের সভাপতি তথা মেয়র দীপক মজুমদার। এদিনের অনুষ্ঠানে মেয়র বলেন বৃদ্ধাশ্রমের মায়েদের এই দান অপরিসীম।

বিভিন্ন সংস্থা এবং ব্যক্তি বৃদ্ধাশ্রমের মায়েদের বিভিন্ন কাপড় বেড কভার সহ অন্যান্য যেসব সামগ্রী দান করে থাকেন সেসব সামগ্রী তারা নিজেরা ব্যবহার না করে বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে তাদের জন্য দান করে দিয়েছেন। মেয়র বলেন এটি একটি নতুন অভিজ্ঞতা। এর চেয়ে বড় দান আর কিছুই হতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top