News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে লালবাহাদুর ব্যায়ামাগার
Image

লীগ ফুটবলে জয়ের ধারা অব্যাহত রেখে এগোচ্ছে লালবাহাদুর ব্যায়ামাগার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অব্যাহত লাল বাহাদুর ব্যায়ামাগারের। প্রথম ম্যাচে ত্রিবেণী সংঘের সঙ্গে ম্যাচ ড্র করে পয়েন্ট ভাগ করে নিলেও পরবর্তী ম্যাচে আর লাল বাহাদুর ব্যায়ামাগারকে পেছনে তাকাতে হয়নি। ফ্রেন্ডস ইউনিয়নকে চার গোলে হারানোর পর আজ, সোমবার তৃতীয় ম্যাচে জুয়েলস এসোসিয়েশন কে ৩-১ গোলে পরাজিত করেছে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট পেয়ে প্রথম সারিতেই রয়েছে লাল বাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স  চন্দ্র মেমোরিয়াল সিনিয়র ক্লাব লিগ ফুটবল আসরে সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আয়োজিত দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় লালবাহাদুর ব্যায়ামাগার ও জুয়েলস্ এসোসিয়েশন।  ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে লিগে জয়ের দ্বারা অব্যাহত রাখলো লালবাহাদুর ব্যায়ামাগার। এদিন ম্যাচে লালবাহাদুর ব্যায়ামাগারের হয়ে জোড়া গোল করে খেলার ৩৮ ও ৪৫ মিনিটের মাথায় ভানলাল থালমুয়ামা। এবং একটি গোল করে খেলার ৪৮ মিনিটে বিশ্বজিৎ দেববর্মা। এদিকে প্রথমার্ধে গোলের সুযোগ না পেলেও জুয়েলস্ এসোসিয়েশন এর হয়ে একটি গোল করে খেলার ৫৪ মিনিটে এম সি যোথাম্স। যদিও এদিনের ম্যাচের শেষ সময়ে এসে বিপাকে পরে লালবাহাদুর ব্যায়ামাগার। ম্যাচের ৮৭ মিনিটে লালবাহাদুর ক্লাবের ফুটবল ভক্ত সাধন জমাতিয়া জোড়া হলুদ কার্ড দেখার পর  লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়। যদিও এই ঘটনা কে কেন্দ্র করে ম্যাচ শেষে মাঠে কিছুটা উওেজনা সৃষ্টি হয় ম্যাচ পরিচালনা দায়িত্বে থাকা রেফারি সত্যজিৎ দেব রায়ের এই সিদ্ধান্তে। জুয়েলসের দুজনকেও রেফারি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন সত্যজিতের পাশে পল্লব চক্রবর্তী, সুকান্ত দত্ত ও লিটন সাহা। দিনের খেলা: বিকেল সাড়ে তিনটায় রামকৃষ্ণ ক্লাব বনাম টাউন ক্লাব।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top